প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ৩৯ হাজার আখচাষি পেলেন ১২ কোটি টাকা

অনলাইন ডেস্ক

দেশের ১৫টি চিনিকল জোনের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির ব্যাংক হিসাবে ১২ কোটি টাকা সরকারি প্রণোদনা পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

- Advertisement -

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টা ৩৮ মিনিটে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভা থেকে কম্পিউটারের একটি বাটনে চাপ দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

- Advertisement -
google news follower

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কম্পিউটারের বাটনে চাপ দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই কৃষকদের ব্যাংক হিসাবে প্রণোদনার অর্থ পৌঁছে যাবে। সরকারি সহায়তার অর্থ সরাসরি কৃষকদের হিসাবে পাঠানোর ফলে তারা সহজেই প্রণোদনার টাকা পাবেন।

কার্যক্রম উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী উপস্থিত জনতাকে একসঙ্গে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলার আহ্বান জানান। এরপর কম্পিউটারের বাটনে চাপ দিয়ে প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু করেন তিনি। এ সময় উপস্থিত আখচাষিদের মোবাইল ফোন দেখতে বলেন প্রধানমন্ত্রী। তাদের ফোনে অর্থ জমার বার্তা পৌঁছানোর কথা উল্লেখ করে তিনি বলেন, কয়েক মিনিটের মধ্যেই অর্থ জমার তথ্য পাওয়া যাবে। পরে উপস্থিত জনতার সঙ্গে ‘আলহামদুলিল্লাহ’ ধ্বনি দেন তিনি।

- Advertisement -
islamibank

ডিজিটাল পদ্ধতিতে প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধনের পর ১৫ জন আখচাষির হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী। তাদের পর্যায়ক্রমে মঞ্চে ডাকা হয়। প্রথমে রাজশাহী সুগার মিলের আখচাষি মো. আবু সাঈদ চাঁদকে চেক গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ