বিলবোর্ড-ব্যানারের দৌরাত্ম্য রুখতে চসিকের অভিযান

অনলাইন ডেস্ক

নগরীর সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে জিইসি মোড় থেকে ফয়’স লেক পর্যন্ত সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -

একই সঙ্গে সড়কের পাশে থাকা বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়েছে।

- Advertisement -
google news follower

বুধবার (২৮ অক্টোবর) সকালে নগরীকে পরিচ্ছন্ন, সুন্দর ও নান্দনিক করে গড়ে তোলার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

নগরীর গুরুত্বপূর্ণ এ সড়কের পাশে অবৈধ স্থাপনা এবং যত্রতত্র বিলবোর্ড, ব্যানার ও পোস্টার লাগানোর কারণে একদিকে যেমন নগরীর সৌন্দর্য ক্ষুণ্ন হচ্ছিল, অন্যদিকে বাধাগ্রস্ত হচ্ছিল স্বাভাবিক চলাচল।

- Advertisement -
islamibank

এসব অবৈধ স্থাপনা ও প্রচারসামগ্রী সরিয়ে সড়কের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে চসিক।

অভিযানকালে ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর সৌন্দর্য রক্ষা এবং নাগরিকদের চলাচল নির্বিঘ্ন রাখতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি।

অপরিকল্পিতভাবে বিলবোর্ড, ব্যানার ও পোস্টার স্থাপন করে নগরীর সৌন্দর্য নষ্ট করা যাবে না। একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, নগরীর সৌন্দর্য রক্ষা, নাগরিক দুর্ভোগ কমানো এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ স্থাপনা ও অনুমোদনহীন প্রচারসামগ্রীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানকালে উপস্থিত ছিলেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবাইদা আক্তার।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ