ইনানীতে গোসলে নেমে নিখোঁজ, দুই ঘণ্টা পর মিলল শান্তর মরদেহ

অনলাইন ডেস্ক

কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতে ভেসে নিখোঁজ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর শান্ত (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সৈকতের উত্তর পয়েন্ট থেকে তাকে উদ্ধার করেন কোস্ট গার্ড, পুলিশ ও বিচকর্মীরা। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

- Advertisement -
google news follower

নিহত শান্ত ঢাকার খিলগাঁওয়ের ৯ নম্বর গোরান এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে। ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার দারুল আরকাম মাদ্রাসা ও ধানমন্ডির ফয়েজুল উলুম মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের একটি দল ইনানী সমুদ্রসৈকতে বেড়াতে যায়।

- Advertisement -
islamibank

সেখানে ফুটবল খেলা শেষে ১৫ জন শিক্ষক-শিক্ষার্থী সমুদ্রে গোসল করতে নামেন। এ সময় তাঁরা স্রোতে ভেসে যান।

পরে উদ্ধার তৎপরতায় ১৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে নিখোঁজ থাকে শান্ত। তার সন্ধানে কোস্ট গার্ড, পুলিশ ও বিচকর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন।

প্রায় দুই ঘণ্টার অভিযান শেষে ইনানী সমুদ্রসৈকতের উত্তর পয়েন্ট থেকে শান্তকে উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যুর বিষয়টি সামনে আসে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ