মিয়ানমারে পাচারের আগেই জব্দ ৪০ হাজার কেজি সিমেন্ট, আটক ৮

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পতেঙ্গা উপকূল দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল ৪০ হাজার কেজি সিমেন্ট।

- Advertisement -

তবে গন্তব্যে পৌঁছানোর আগেই কোস্ট গার্ডের অভিযানে আটকে যায় সিমেন্টভর্তি কার্গো বোট। এ ঘটনায় আটজনকে আটক করার পাশাপাশি জব্দ করা হয়েছে পাচারকাজে ব্যবহৃত বোটটি।

- Advertisement -
google news follower

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

- Advertisement -
islamibank

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৪০ হাজার কেজি সিমেন্ট উদ্ধার করা হয়।

অভিযানে সিমেন্টের চালানসহ কার্গো বোটটি জব্দ করা হয় এবং বোটে থাকা আটজনকে আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত কার্গো বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ