গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান, ১০ হাজার কেজি সারসহ আটক ৯

অনলাইন ডেস্ক

মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ১০ হাজার কেজি ইউরিয়া সার। তবে গভীর সমুদ্রে কোস্ট গার্ডের অভিযানে ভেস্তে গেছে সেই চেষ্টা।

- Advertisement -

টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্বে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ইউরিয়া সারসহ নয়জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

- Advertisement -
google news follower

এ সময় সার পরিবহনে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়।

রবিবার (১ নভেম্বর) রাত ২টার দিকে গভীর সমুদ্র এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

- Advertisement -
islamibank

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, অভিযানের সময় গভীর সমুদ্রে একটি সন্দেহজনক বোটের গতিবিধি নজরে আসে কোস্ট গার্ড সদস্যদের।

বোটটিকে থামার সংকেত দেওয়া হলে তা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করেন এর আরোহীরা। পরে কোস্ট গার্ডের অভিযানিক দল ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হয়।

এরপর বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে পরিবহন করা ১০ হাজার কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের ভাষ্য অনুযায়ী, এসব সার মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। এ ঘটনায় বোটে থাকা নয়জনকে আটক করা হয়েছে।

রবিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জব্দ করা ইউরিয়া সার, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ