বায়েজিদে লেগুনার সিটের নিচ মিলল অস্ত্র ও কার্তুজ, ডিবির হাতে গ্রেফতার ১

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় লেগুনায় করে অস্ত্র ও গুলি পরিবহনের অভিযোগে মো. মিজানুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

- Advertisement -

এ সময় লেগুনার চালকের আসনের নিচে রাখা একটি ব্যাগ থেকে দেশে তৈরি একটি এলজি ও একটি সীসার কার্তুজ উদ্ধার করা হয়।

- Advertisement -
google news follower

জব্দ করা হয়েছে অস্ত্র পরিবহনে ব্যবহৃত লেগুনাটিও। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর সহযোগী নিজাম উদ্দিন (২৮) পালিয়ে গেছেন।

সোমবার (২ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

- Advertisement -
islamibank

পুলিশ জানায়, রোববার (১ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে বায়েজিদ বোস্তামী এলাকার টেক্সটাইল এম আলম গ্যাস স্টেশনের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

সিএমপির ডিবি পশ্চিম বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল জানতে পারে, ওই এলাকায় দুই ব্যক্তি অবৈধ অস্ত্র ও গুলি কেনাবেচা করছেন।

এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি লেগুনায় থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে মিজানুর রহমানকে আটক করতে সক্ষম হলেও তাঁর সহযোগী নিজাম উদ্দিন পালিয়ে যান।

পরে গ্রেপ্তার মিজানুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে লেগুনার চালকের আসনের নিচে রাখা একটি ব্যাগ তল্লাশি করা হয়। সেখান থেকে উদ্ধার হয় দেশে তৈরি একটি এলজি ও একটি সীসার কার্তুজ। অস্ত্র ও কার্তুজ পরিবহনে ব্যবহৃত লেগুনাটিও জব্দ করে ডিবি।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান জানিয়েছেন, বিক্রির উদ্দেশ্যেই অস্ত্র ও কার্তুজ নিজের হেফাজতে রেখেছিলেন তিনি। তবে উদ্ধার করা অস্ত্র ও কার্তুজের পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

এ ঘটনায় মিজানুর রহমান ও পলাতক নিজাম উদ্দিনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনের ১৯(ক) ধারায় মামলা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

ডিবি আরও জানিয়েছে, পলাতক নিজাম উদ্দিনের বিরুদ্ধে হালিশহর থানায় একটি প্রতারণার মামলা রয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ