হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন রাকিব

বন্ধুকে নিয়ে গন্তব্যে যাওয়া হলো না সজিবের,সড়কে ঝরল প্রাণ

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়িতে মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজিব উদ্দিন (যুবক) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বন্ধু রাকিব গুরুতর আহত হয়েছেন।

- Advertisement -

সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার উত্তর ফটিকছড়ির হেঁয়াকো ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহত সজিব বাগানবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলমগীরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সজিব ও তাঁর বন্ধু রাকিব মোটরসাইকেলে করে ফটিকছড়ি সদরের দিকে যাচ্ছিলেন।

- Advertisement -
islamibank

পথে হেঁয়াকো ইসলামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজিবের মৃত্যু হয়। গুরুতর আহত রাকিব বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে। তিনি বলেন, ট্রাকের চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ