ভুটানের বিপক্ষে জয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশের

অনলাইন ডেস্ক

৬৯ মিনিটে সুপার সাব ইবরাহিমের করা গোলটিই হয়ে থাকলো ইতিহাস হয়ে। ঘরের মাঠে ভুটানের বিপক্ষে এই একটি গোলই ১-০ ব্যবধানে অসাধারণ এক জয় এনে দিলো স্বাগতিক বাংলাদেশকে।

- Advertisement -

সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে মাঠে নেমে প্রথমার্ধে গোলশূন্য ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে এসে ভুটানের জালে বল জড়াতে সক্ষম হয় বাংলাদেশ দলের ফুটবলাররা।

- Advertisement -
google news follower

৬৯তম মিনিটে গোলটি করেন বদলি খেলোয়াড় ইবরাহিম। এর মাত্র ৫ মিনিট আগে বিশ্বনাথ ঘোষের জায়গায় মাঠে নেমেছিলেন তিনি। ৬৯তম মিনিটে জায়ান আহমেদের পাস থেকে পাওয়া বলে দারুণ গোলটি করেন সুপার সাব ইবরাহিম।

এর আগে প্রথম ম্যাচের প্রথমার্ধে হতাশ করে স্বাগতিকরা। ভুটানের বিপক্ষে বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচের প্রথম ৪৫ মিনিট শেষ হয়েছে গোলশূন্য সমতায়। শুধু গোল না পাওয়াই নয়, পুরো প্রথমার্ধে পরিকল্পিত ও গোছানো ফুটবলেরও ছাপ রাখতে পারেনি বাংলাদেশ।

- Advertisement -
islamibank

দলে প্রথাগত স্ট্রাইকারের অভাব দীর্ঘদিনের। ম্যাচের পর ম্যাচ স্বীকৃত নাম্বার নাইন ছাড়াই আন্তর্জাতিক ফুটবল খেলতে হচ্ছে বাংলাদেশকে। ভুটানের বিপক্ষে সেই সংকট সামাল দিতে কোচ টমাস ডুলি নিয়েছেন ব্যতিক্রমী কৌশল। রক্ষণভাগের খেলোয়াড় বিশ্বনাথ ঘোষকে খেলিয়েছেন নাম্বার নাইন হিসেবে। কিন্তু আক্রমণভাগে তার কার্যকারিতা প্রথমার্ধে খুব একটা চোখে পড়েনি।

ভুটানের বক্সে বল পেলেই গোলের জন্য মরিয়া দেখা গেছে বিশ্বনাথকে। তবে একটি হেড ও একটি শট নিলেও কোনোটিই লক্ষ্যভেদ করতে পারেনি। ফলে বাংলাদেশের আক্রমণে প্রত্যাশিত ধার তৈরি হয়নি।

বরং প্রথমার্ধের শেষ দিকে গোল হজমের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। ভুটানের পেমার আচমকা নেওয়া শট দুর্দান্ত ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। তার সেই সেভ না হলে বিরতিতে পিছিয়ে পড়তে হতো জামাল ভূঁইয়াদের।

ম্যাচের আগে অধিনায়কত্ব নিয়েও নাটকীয়তা তৈরি হয়। আগের দিন জামাল ভূঁইয়ার কাছ থেকে নেতৃত্ব নিয়ে তপু বর্মণকে অধিনায়ক করা হয়েছিল। কিন্তু ম্যাচের আগে ওয়ার্মআপের সময় চোটে পড়েন তপু। শেষ পর্যন্ত আবারও অধিনায়কের আর্মব্যান্ড ওঠে জামালের হাতে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ