১০ লাখ কর্মসংস্থান তৈরিতে কাজ করছে ব্র‍্যাক

অনলাইন ডেস্ক

দেশের পরিবর্তনশীল চাকরির বাজারে তরুণদের কর্মসংস্থানযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে Career Hub Powered by BRAC-এর উদ্যোগে ‘Employers’ Meet-up’ শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আয়োজিত এই অনুষ্ঠানে চট্টগ্রামের শিল্প ও উন্নয়ন খাতের বিভিন্ন সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এতে রয়্যাল সিমেন্ট লিমিটেড, আরএসজিটি বাংলাদেশ, ইস্পাহানী গ্রুপ, পিএইচপি মোটরস লিমিটেড, শান শিং সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস.এ. গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, বাংলালিংক, ম্যাফ শুজ, ক্লিফটন গ্রুপ, কেএসআরএম গ্রুপ, ইপসা, আইডিএফ, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, কেডিএস গার্মেন্টস ডিভিশনসহ ২৫টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

- Advertisement -
google news follower

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ব্র্যাকের এসডিপি এর এমপ্লয়মেন্ট ম্যানেজার মোহাম্মদ আলিউল আজিম। তিনি জানান, ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে ১০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে কাজ করছে BRAC। এ লক্ষ্য অর্জনে তরুণদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি চাকরিপ্রার্থীদের যোগ্যতা ও নিয়োগদাতাদের চাহিদার মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Career Hub-এর কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে চট্টগ্রাম সেন্টারের ম্যানেজার আফরোজা খানম বলেন, স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা চাকরিপ্রত্যাশীদের সেবা প্রদানের পাশাপাশি অংশগ্রহণকারীদের আরও কার্যকর সহায়তা দিতে Career Hub-এর সকল কর্মীকে Psychosocial Counselling বিষয়ে সার্টিফিকেশন দেওয়া হয়েছে। তিনি আরও জানান, Career Hub University Model-এর আওতায় ইসলামী বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এ মডেলের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকে স্নাতক সম্পন্ন করা পর্যন্ত চারটি ফেজ এ শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও চাকরির বাজারের জন্য প্রস্তুত করা হবে। এ সময় Career Hub-এর দুই সফল অংশগ্রহণকারী ইমন বড়ুয়া এবং জেমিমা ইসরাত রিজু তাঁদের ক্যারিয়ার গঠনে Career Hub-এর অবদান ও কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন।

- Advertisement -
islamibank

পরবর্তীতে মোহাম্মদ আলিউল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত মুক্ত আলোচনায় AI, তথ্য বিশ্লেষণ, তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ, সময়ানুবর্তিতা, পেশাদার আচরণ ও দায়িত্বশীলতার মতো দক্ষতার প্রয়োজনীয়তা উঠে আসে। পাশাপাশি দ্রুত উপার্জনের প্রবণতা থেকে বেরিয়ে দীর্ঘমেয়াদি ক্যারিয়ার পরিকল্পনা, ধাপে ধাপে অভিজ্ঞতা অর্জন এবং পেশাগত উন্নয়নের মানসিকতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। নিয়োগদাতারা Career Hub-এর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রি ভিজিট, জব অ্যাটাচমেন্ট ও প্রশিক্ষণের সুযোগ তৈরিতে আগ্রহ প্রকাশ করেন। আলোচনার শেষ পর্যায়ে তাঁদেরকে আসন্ন Career Expo-তে নিজ নিজ প্রতিষ্ঠানের চাকরির শূন্যপদ নিয়ে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মরিয়ম আক্তার আসমা, Officer, Career Counselling। সমাপনী বক্তব্য দেন জিসান বড়ুয়া, Officer, Employment and Activation। তিনি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ