রাউজানে প্রবাসীকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত, রক্ষা পেল না পরিবারও

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাউজানে আপস-মীমাংসার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে এক প্রবাসী ও তাঁর সঙ্গীকে মারধর এবং ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এ সময় প্রবাসীর স্ত্রী, ছেলের বউসহ পরিবারের অন্য সদস্যদেরও মারধর করা হয়।

- Advertisement -

হামলাকারীরা বাড়ি থেকে স্বর্ণালংকার ও চারটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

- Advertisement -
google news follower

রোববার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন প্রবাসী ইলিয়াস আলী ও তাঁর সঙ্গী রুহুল আমিন। তাঁরা চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

- Advertisement -
islamibank

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে সারোয়ারের নেতৃত্বে ১০টি মোটরসাইকেলে করে ২০ থেকে ২৫ জনের একটি দল উত্তরপাড়া এলাকায় যায়।

তারা আপস-মীমাংসার কথা বলে ইলিয়াস আলী ও রুহুল আমিনকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর বাড়ির সামনেই তাঁদের মারধর ও ছুরিকাঘাত করা হয়।

এ সময় হামলাকারীরা ইলিয়াস আলীর স্ত্রী, ছেলের বউসহ পরিবারের অন্য সদস্যদেরও মারধর করে। পরে স্বর্ণালংকার ও চারটি মুঠোফোন নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে তারা।

আহত ব্যক্তিদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ইলিয়াস আলীর পরিবারের অভিযোগ, চাঁদা না পেয়ে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।

তাঁদের দাবি, সারোয়ার গত দুই মাস ধরে ইলিয়াস আলীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। দাবিকৃত টাকা দিতে রাজি না হওয়ায় লোকজন নিয়ে এ হামলা চালানো হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আপসের কথা বলে ইলিয়াস আলী ও তাঁর সঙ্গী রুহুল আমিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর ও ছুরিকাঘাত করা হয়েছে। তাঁদের মুঠোফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে ঘটনাটি চাঁদাবাজির উদ্দেশ্যে ঘটেছে বলে মনে হচ্ছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। থানায় মামলা রেকর্ড করা হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ