প্রান্তিক জনগোষ্ঠীর যাতায়াত নিশ্চিত করাই সরকারের উদ্দেশ্য: মীর হেলাল

অনলাইন ডেস্ক

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, সরকারের মূল উদ্দেশ্য উচ্চবিত্ত মানুষের যাতায়াতের ব্যবস্থা করা নয়, বরং প্রান্তিক জনগোষ্ঠীর যাতায়াত নিশ্চিত করা। সাধারণ মানুষ যেন স্বাচ্ছন্দ্যে ও সাশ্রয়ী মূল্যে যাতায়াত করতে পারেন, সেটিই সরকারের লক্ষ্য।

- Advertisement -

মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম–নাজিরহাট–চট্টগ্রাম রুটে নতুন কমিউটার ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -
google news follower

তিনি আরও বলেন, গত ১৭ বছরে রেলওয়ে খাতের প্রতি অনেক অবিচার করা হয়েছে। ফলে রেলওয়ের অনেক কিছুই ভঙ্গুর অবস্থায় রয়েছে।

রাষ্ট্রীয় ক্রয়প্রক্রিয়া একটি নির্দিষ্ট ও স্বচ্ছ পদ্ধতির মধ্য দিয়ে সম্পন্ন করতে হয়। এ ক্ষেত্রে নানা জটিলতা থাকলেও অনেক দূর অগ্রগতি হয়েছে।

- Advertisement -
islamibank

প্রতিমন্ত্রী বলেন, মানুষের জন্য সাশ্রয়ীভাবে যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে। নতুন এ ট্রেন সার্ভিসে যাত্রীরা সুন্দর পরিবেশে ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। তাদের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই এ ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রী এবং রেলওয়ের কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। ট্রেনের সময়সূচি যথাযথভাবে বাস্তবায়নে শুরুতে কিছুটা সমন্বয়ের প্রয়োজন হলেও ধীরে ধীরে সবকিছু নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।

মীর হেলাল বলেন, ইতোমধ্যে ট্রেনের বগিগুলো নতুন করে সংস্কার করা হয়েছে। আরও কিছু বগি আসছে। নতুন ইঞ্জিনও আনার প্রক্রিয়া চলছে। এগুলো বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হলে যাত্রীসেবার মান আরও বাড়বে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম, প্রধান প্রকৌশলী (পূর্ব) মো. তানভিরুল ইসলাম, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মোহাম্মদ শফিকুর রহমান, প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (পূর্ব) সুজিত কুমার বিশ্বাস, প্রধান সংস্থাপন কর্মকর্তা (পূর্ব) (অতিরিক্ত দায়িত্ব) মো. শওকত জামিল মোহসী এবং চিফ কমান্ড্যান্ট, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) (পূর্ব) মো. জহিরুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম আর মঞ্জু।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ