নেইমারকে পেতে মরিয়া রিয়াল

এখনো যে ব্রাজিলিয়ান তারকাকে দলে পাওয়ার আশা ছাড়েনি রিয়াল তা জানিয়েছেন ক্লাবের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।

- Advertisement -

নতুন মৌসুম শুরুর দ্বারপ্রান্তে দাঁড়িয়েও নেইমারকে রিয়ালে আনার কোন লক্ষণ দেখা যাচ্ছিল না স্পেনের ক্লাবটিতে। শুধু তাই নয়! রোনালদোর রেখে যাওয়া শূন্যস্থান পূরণের লক্ষ্যে নেইমারকে দলে পেতে রিয়াল এতোটাই মরিয়া যে রেকর্ড ৩০০ মিলিয়ন ইউরো (প্রায় ২৯০০ কোটি টাকা) পর্যন্ত খরচ করতে রাজি ক্লাবটি, এমনটাই জানাচ্ছে স্পেনের সংবাদমাধ্যমগুলো।

- Advertisement -
google news follower

গত মৌসুমেই রেকর্ড গড়ে ২২২ মিলিয়ন ইউরো (প্রায় ২১৪০ কোটি টাকা) ট্রান্সফার ফি’তে লা লিগার আরেক ক্লাব বার্সেলোনা ছেড়ে ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই’তে (পিএসজি) নাম লিখিয়েছিলেন নেইমার। সেই রেকর্ড ভেঙে দিয়ে নেইমারকে কিনতে নতুন রেকর্ড গড়তেও কোন সংশয় নেই রিয়ালের।

তবে নেইমারের বর্তমান ক্লাব পিএসজি পাহাড়সম ট্রান্সফার ফি’তে তাকে দলে নিয়ে মাত্র এক মৌসুম পরেই আবার ছেড়ে দিতে রাজি হবে কিনা সেটিই বড় প্রশ্ন। কিন্তু রিয়াল প্রেসিডেন্ট পেরেজ একবার যে বিষয়ে শক্তভাবে মন দেন সেটি যে তিনি পেয়েই ছাড়েন তার প্রমাণ মিলেছে অনেকবার। সেই ধারায় নেইমারকে বিশ্ব রেকর্ড গড়ে রিয়ালে নিয়ে এলেও অবাক হওয়ার কিছুই থাকবে না।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ