লোহাগাড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

লোহাগাড়ায় কক্সবাজার বোর্ডিং নামে একটি আবাসিক হোটেলের ছাদ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর।

- Advertisement -

সোমবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টায় বটতলী এলাকায় ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

- Advertisement -
google news follower

কক্সবাজার বোর্ডিংয়ের ম্যানেজার হারুন-উর-রশিদ জয়নিউজকে জানান, গভীর রাতে বোর্ডিংয়ের ছাদে বিকট শব্দ শোনা যায়। ভোরে ছাদে গিয়ে দেখা যায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের পাশে এক যুবকের লাশ পড়ে আছে। ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবক মারা গেছেন। লাশের শরীরে বিদ্যুৎস্পৃষ্টের চিহ্ন রয়েছে।

খবর পেয়ে লোহাগাড়া থানার উপ-পরিদর্শক মো. নুরুন্নবী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে ।

- Advertisement -
islamibank

তবে ওই যুবক কীভাবে, কেন বোর্ডিংয়ের ছাদে গেছেন তা কেউ জানাতে পারেনি। এখনও লাশের পরিচয় পাওয়া যায়নি।

জয়নিউজ/পুষ্পেন/ বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ