আদালতে হাসছিলেন ট্যারেন্ট

ক্রাইস্টচার্চ ডিস্ট্রিক্ট কোর্টে হাজির করা হয়েছে ২৮ বছর বয়সী ব্রেন্টন ট্যারেন্টকে। এ সময় তিনি হাসছিলেন।

- Advertisement -

শনিবার (১৬ মার্চ) তাকে আদালতে হাজির করা হয়।

- Advertisement -
google news follower

৫ এপ্রিল হাজিরা দেওয়ার আগ পর্যন্ত তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

জেল হেফাজতের সাদা পোশাক ও হাতকড়া পরে খালি পায়ে থাকা ট্যারেন্ট কোনো কথাই বলছিলেন না। বরং, শুনানির সময় তাকে দেখে মনে হচ্ছিল, তার মধ্যে কোনো অনুশোচনার লেশমাত্র নেই।

- Advertisement -
islamibank

শুনানির সময় যখন তার ছবি তুলছিলেন সংবাদমাধ্যমের কর্মীরা, তখন নির্বিকারভাবে তাদের দিকে তাকিয়ে হেসে যাচ্ছিলেন তিনি।

পুরো শুনানির সময় নিজের ঠোঁটের ওপরের অংশ কেটে ফেলা ট্যারেন্ট চুপ করে দর্শকাসনে বসে থাকা মিডিয়া কর্মীদের দিকে চেয়েছিলেন।
পুলিশ জানায়, যে আইনজীবী তার হয়ে মামলাটি লড়ছেন, তিনি জামিন বা অভিযুক্তের নাম ধামাচাপা দেওয়ার কোনো চেষ্টাই করেননি।

জয়নিউজ/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ