মোজাম্বিকে বাংলাদেশি যুবককে হত্যা

আফ্রিকার দেশ মোজাম্বিকে বিষপ্রয়োগে সাইফুল ইসলাম নামের এক বাংলাদেশিকে হত্যার অভিযোগ উঠেছে। দক্ষিণ আফ্রিকার নামপুলা প্রভিন্স রিবাউয়ে ডিস্ট্রিক্ট এলাকায় এ ঘটনা ঘটে। গত ২৫ মার্চ রাত ৮টার দিকে স্থানীয় হাসপাতালে মারা যান সাইফুল। তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের দিলজানপাড়া গ্রামে। সাইফুল ওই গ্রামের ফরিদ আহমদের ছেলে।

- Advertisement -

নামপুলা সেন্ট্রাল হাসপাতালে ময়নাতদন্ত শেষে সাইফুলের ব্যবসা প্রতিষ্ঠানের পাশে লাশ দাফন করা হয়।

- Advertisement -
google news follower

দেশটির বাঙালি কমিউনিটি নেতা এম এ ইসলাম মিয়া জানান, স্থানীয় এক কৃষ্ণাঙ্গ মেয়েকে বিয়ে করেছিলেন সাইফুল। সম্প্রতি ম্যালেরিয়ায় আক্রান্ত হন সাইফুল। ওষুধ খাওয়ানোর সময় স্ত্রী তাকে (সাইফুল) ইঁদুর মারার বিষ খাইয়ে দেন বলে অভিযোগ উঠেছে। এতে সাইফুলের মৃত্যু হয়।

এ ঘটনায় মামলা হয়েছে।

জয়নিউজ/গিয়াস/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ