নিজের অন্ধকার অধ্যায় এখনও যন্ত্রণা দেয় সানি লিওনকে

সানি লিওন– অভিনেত্রী, সঞ্চালক, পর্ন তারকা। কিন্তু এই জার্নির মধ্যের মানুষটা কেমন? এটিই দেখা যাবে ওয়েব সিরিজ ‘করণজিত্ কউর- দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওন’-এ।

- Advertisement -

ওয়েব সিরিজের শুটিংয়ের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছেন অভিনেত্রী। কিন্তু এখনও নিজের অতীতের সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা ভাবলে শিউরে ওঠেন। সেসব দিনের অভিনয়ও তাঁর কাছে যন্ত্রণার।

- Advertisement -
google news follower

এ প্রসঙ্গে সানি সাংবাদিকদের বলেন, আমার জীবনের কিছু অন্ধকার অধ্যায় রয়েছে। সেগুলোতে ফিরে যাওয়া, অভিনয়েই হোক না কেন, আমার জন্য খুব সহজ কাজ নয়। আমি যেগুলো পেরিয়ে এসেছি, সেসব আমার কাছে এখন দুঃস্বপ্নের মতো। মা মারা গেলেন, বাবার ক্যানসার ছিল, কিছুদিনের মধ্যে বাবাও চলে গেলেন। বিয়ে করলাম। টিভি শো শুরু করলাম। সেসব দিন খুব দ্রুত কেটে গিয়েছিল। এমন অনেক স্মৃতি রয়েছে, সেসব আর ফিরে দেখতে চাই না।

সানি জানান, ওয়েব সিরিজে জীবনের সেসব পর্বের অভিনয়ের সময় ভেঙে পড়েছিলেন তিনি। তাঁকে সামলাতে এগিয়ে আসেন স্বামী ড্যানিয়েল ওয়েবার। কিন্তু ড্যানির পক্ষে সানির সেসব দিনের স্মৃতি ঠিক করে দেওয়া সম্ভব ছিল না।

- Advertisement -
islamibank

বলি মহলের প্রায় সবাই এখন সানিকে চেনেন। অভিনয় করছেন। করছেন সঞ্চালনা। তিন সন্তানের মা হয়েছেন। এক সময় পর্ন তারকার পেশা ছেড়ে বলিউডে নিজের পায়ের তলায় জমি শক্ত করেছেন একটু একটু করে। সানির এই জার্নির গল্পই দেখানো হচ্ছে বায়োপিকে।

একেবারে পাশের বাড়ির মেয়ের ইমেজ থেকে কেন তিনি পর্নোগ্রাফিকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন? কানাডাবাসী মধ্যবিত্ত এক শিখ পরিবারের মেয়ে কীভাবে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা তৈরি করেছিলেন? কীভাবে তা থেকে বেরিয়ে বলিউড মেনস্ট্রিমে জায়গা করে নিলেন? এসব নিয়ে নির্মিত হচ্ছে ‘করণজিৎ কউর দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’।

জয়নিউজ/হিমেল
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ