আইপিএলের পাওনা না পাওয়ায় স্টার্কের মামলা

বিশ্বকাপ সামনে বলেই স্বেচ্ছায় এবারের আইপিএল থেকে সরে গেছেন মিচেল স্টার্ক। তবে গত আইপিএলে অস্ট্রেলিয়ান এই পেসারকে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, ইনজুরির কারণে সেবার খেলা হয়নি তার।

- Advertisement -

লন্ডনভিত্তিক ইনস্যুরেন্স কোম্পানি লয়েডে বিমা করেছিলেন স্টার্ক, যদি খেলতে না পারেন, তবে বিমা থেকে তার ১২ কোটি টাকা পাওয়ার কথা ছিল। কিন্তু এতদিন পেরিয়ে গেলেও সে টাকা বুঝে পাননি অজি পেসার।

- Advertisement -
google news follower

দুই পক্ষের সর্বশেষ যোগাযোগ হয়েছিল গত বছরের ২২ নভেম্বর। স্টার্কের ইনজুরির ব্যাপারে সেখানে বিস্তারিত জানানো হয়। কিন্তু বেঁকে বসে ইনস্যুরেন্স কোম্পানিটি। শারীরিক অক্ষমতাজনিত কারণে অর্থ পাওয়ার দাবি স্টার্ক করতে পারেন না বলে জানিয়ে দেয়া হয় তাকে।

এবার ওই কোম্পানির বিরুদ্ধে মামলাই ঠুকে দিয়েছেন স্টার্ক। ভিক্টোরিয়া আদালতে মামলা করেছেন তার আইনজীবী মিলস ওকলি। মামলার রিটে বলা হয়েছে, স্টার্ক ২৭ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চের জন্য ৯৭ হাজার ৯২০ ডলার প্রিমিয়াম দিয়েছিলেন। আর তিনি ডান উরুতে ব্যথা অনুভব করেন মার্চের ১০ তারিখেই।

জয়নিউজ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ