‘আগামী মাসে ২৫০০ শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে’

আগামী মাসে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেওয়া হবে। চারটি ক্যাটাগরিতে যোগ্য হিসেবে আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা হয়েছে। একইসঙ্গে এসব প্রতিষ্ঠান এমপিওভুক্তি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

- Advertisement -

বুধবার (১০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা বিটের সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

- Advertisement -
google news follower

শিক্ষামন্ত্রী বলেন, এমপিওভুক্তির দাবিতে অনেক দিন ধরে শিক্ষক-কর্মচারীরা আন্দোলন করেছেন। তাদের বিষয়ুটি গুরুত্ব দিয়ে অনেক আগেই এমপিওভুক্তির কাজ শুরু করা হয়েছে। চারটি ক্যাটাগরিতে প্রতিষ্ঠান থেকে আবেদন সংগ্রহ করা হয়েছে। এতে প্রায় আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠান তালিকাভুক্ত করা হয়েছে।

দীপু মনি বলেন, প্রতিষ্ঠানগুলো থেকে যে সকল তথ্য দেওয়া হয়েছে আমরা তা যাচাই-বাছাই করবো। তাদের দেওয়া তথ্য ঠিক থাকলে আগামী মাসে আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে একই সঙ্গে এমপিওভুক্তির ঘোষণা দেওয়া হবে। নতুবা যোগ্য একটি প্রতিষ্ঠানকে বাদ দিয়ে অপরটি পেলে এ নিয়ে সমস্যা সৃষ্টি হবে। এ কারণে সকল যোগ্য প্রতিষ্ঠানকে একই সঙ্গে এমপিওভুক্তির ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

- Advertisement -
islamibank

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের কিছু প্রতিবন্ধকতা রয়েছে। এ কারণে যদি আর্থিক সমস্যা হয় তবে প্রথম পর্যায়ে নতুন এমপিওভুক্তি প্রতিষ্ঠানগুলোকে ২৫ শতাংশ দেওয়া হতে পারে। যদি তা না হয়, তবে শতভাগ এমপিও সুবিধা প্রদান করা হবে।

মন্ত্রী বলেন, দেশের অনেক আনাচে-কানাচে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা গড়ে তোলা হয়েছে। সেখানেও অনেক শিক্ষক ও শিক্ষার্থী রয়েছে। এটি বন্ধ করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের আদলে স্বতন্ত্র মাদরাসাকে আনা যায় কি না, তা বিবেচনা করা হবে। সরকার চাইলে নতুন প্রতিষ্ঠান হবে। তবে ব্যক্তির অধীনে এমন যত্রতত্র যাতে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে না ওঠে তা নিয়ে কাজ করা হবে। পাশাপাশি স্বতন্ত্র মাদরাসা শিক্ষক-কর্মচারীদের কোনো পদ্ধতিতে তাদের অধিকার নিশ্চিত করা যায় তা নিয়ে আমরা দ্রুত একটি সিদ্ধান্ত নেব।

জয়নিউজ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ