নুসরাত হত্যার আসামি নূর উদ্দিন গ্রেপ্তার

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির শরীরে আগুন দেওয়া সন্দেহভাজন মুখোশধারী নূর উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ ভালুকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -

এর আগে রাফির দেহে আগুন দেওয়া মুখোশধারীদের মধ্যে নূর উদ্দিন নামে একজন ছিলেন বলে সন্দেহের কথা জানান এলাকাবাসী। অধ্যক্ষ সিরাজউদ্দৌলা মুক্তি পরিষদের নেতৃত্ব দিয়েছিলেন এ যুবক।

- Advertisement -
google news follower

প্রসঙ্গত, মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে সোনাগাজী থানায় মামলা করেন নুসরাতের মা। এ মামলায় ২৭ মার্চ গ্রেপ্তার হয় অধ্যক্ষ সিরাজ।

জয়নিউজ/অভিজিত/পলাশ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ