পারস্পরিক মিথষ্ক্রিয়ায় ইডিইউতে ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার

ব্যক্তিভেদে প্রত্যেকের সৃজনশীলতা ও সক্ষমতা ভিন্ন। ফলে প্রচলিত প্রোগ্রামের অধীনে সবাইকে একই ছাঁচে ঢেলে গড়ে তোলা সম্ভব নয় বলে মনে করেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান।

- Advertisement -

তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে ব্যক্তিগত পর্যায়ে পরিচর্যা করার মাধ্যমে তাদের মেধা বিকাশে সহযোগিতা করতে চায় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। তাই পারস্পরিক মিথষ্ক্রিয়া তৈরির জন্য ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার গ্রহণ করছি আমরা।

- Advertisement -
google news follower

১৫ ও ১৬ এপ্রিল দুই দিনে সামার ২০১৯ সেমিস্টারে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া দুই শতাধিক শিক্ষার্থী ইডিইউ ক্যাম্পাসে এসে অংশ নিয়েছে তাদের সাক্ষাৎকারে। শুধু পরীক্ষার উত্তরপত্র দিয়ে একজন শিক্ষার্থীকে পরিপূর্ণভাবে যাচাই করা যায় না। তাই সক্ষমতাগুলো খুঁজে বের করে সে অনুসারে ভর্তিচ্ছুদের সহযোগিতা করার অংশ হিসেবে সাক্ষাৎকার গ্রহণ করেছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। উভয়দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। তিনটি স্কুলের ৯টি বিভাগে পৃথকভাবে ভর্তিচ্ছুদের এ সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

এতে অংশ নেওয়া শিক্ষার্থীদের পাঠ্যবিষয়, বুদ্ধিমত্তা ও দায়িত্বশীলতা সম্পর্কিত প্রশ্নের পাশাপাশি ইডিইউতে পড়তে চাওয়ার কারণ, উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি বিশ্ববিদ্যালয় থেকে এবং ফ্যাকাল্টি মেম্বারদের থেকে কেমন সহযোগিতা প্রত্যাশা করে, এ বিষয়ে জানতে চাওয়া হয়।

- Advertisement -
islamibank

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তিচ্ছু তাসনুভা রাজ্জাক জানায়, শিক্ষার্থীদের ইংরেজি ও গণিতের ভিত আরো মজবুত করতে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি অ্যাক্সেস অ্যাকাডেমি গঠন করে যে পদক্ষেপ নিয়েছে, তা খুবই চমৎকার। আমার মতো অনেকেই চাইবে নিজেকে উন্নত করতে এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে।

ফাহিম মাহমুদ, অর্থনীতি নিয়ে পড়তে আগ্রহী, সে জানায়, ইডিইউতে স্প্রিং সেমিস্টারে ভর্তি হওয়া বন্ধুর পরামর্শেই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা। বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস ও এখানকার ফ্যাকাল্টি মেম্বার সম্পর্কে জানার পরই ইস্ট ডেল্টায় ভর্তিফরম সংগ্রহ করি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান বলেন, সাক্ষাৎকার গ্রহণের ফলে ভর্তিচ্ছুরা আরো বিশদভাবে জানার সুযোগ পেয়েছে ইডিইউকে। পেয়েছে ইডিইউ সম্পর্কে তাদের নানা প্রশ্নের উত্তর। আমরাও তাদের চাওয়া ও অনুভূতিগুলো সরাসরি জানতে পেরেছি। প্রেস বিজ্ঞপ্তি।

জয়নিউজ/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ