রাউজানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাউজানে প্রমিজ বৈদ্য (৪০) নামে পাঁচ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

শুক্রবার (১৯ এপ্রিল) ভোর ৫টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

প্রমিজ বৈদ্য উপজেলার বাগোয়ান ইউনিয়নের বাসিন্দা।

রাউজান থানা জানায়, শুক্রবার ভোর ৫টার দিকে পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ প্রমিজ বৈদ্যকে গ্রেপ্তার করে।

- Advertisement -
islamibank

এ বিষয়ে রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ জয়নিউজকে বলেন, ৫টি সিআর মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি প্রমিজকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে আদালতের মাধ্যমে আসামিকে চট্টগ্রাম কারাগারে প্রেরণ করা হয়।

জয়নিউজ/শফিউল/পার্থ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ