সিজেকেএস কারাতে লীগ উদ্বোধন

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ব্যবস্থাপনায় সিজেকেএস কারাতে লীগের উদ্বোধন করা হয়েছে।

- Advertisement -

শুক্রবার (৩ মে) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও সিজেকেএসের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিজেকেএস জিমন্যাশিয়ামে এ লীগের উদ্বোধন করেন।

- Advertisement -
google news follower

সিজেকেএস যুগ্ম সম্পাদক ও কারাতে কমিটির চেয়ারম্যান শাহজাদা আলমের সভাপতিত্বে এবং কারাতে কমিটির ভাইস চেয়ারম্যান কাজী রাশেদ আলী জাহাঙ্গীরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফ, গোলাম মহিউদ্দীন হাসান, মনোরঞ্জন দে, সিজেকেএস কাউন্সিলর প্রবীন কুমার ঘোষ, মো. হারুনুর রশিদ, সাইফুল আলম বাপ্পি, কারাতে কমিটির ভাইস চেয়ারম্যান রতন তালুকদার, মারিয়া চক্রবর্ত্তী, যুগ্ম সম্পাদক তুলু-উশ-সামস, সদস্য এম এ হান্নান (কাজল), আবুল বশর রনি ও জুয়েল ওসমানি।

প্রতিযোগিতায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন বাংলাদেশ জাতীয় কারাতে দলের সিনিয়র প্রশিক্ষক তেৎসুরো কিতামুরা।

জয়নিউজ/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ