ছুরিসহ গ্রেপ্তার কিরিচ বাবুলের ছেলে

নগরের বাকলিয়া থানার নবাব খাঁ কলোনির নয়ারাস্তা খালের পুল এলাকা থেকে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী কিরিচ বাবুলের দুই ছেলেকে ছুরিসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

- Advertisement -

গ্রেপ্তারকৃত দুইজন হলেন মো. আছিবুল হক কাজেমী প্রকাশ হাসান (২০) ও মো. রাকিবুল হক কাজেমী প্রকাশ রুবেল (২৪)।

- Advertisement -
google news follower

শনিবার (২৫ মে) ভোররাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন।

পুলিশসূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত দুই আসামির পিতা দিদারুল হক কাজেমী প্রকাশ কিরিচ বাবুলও বাকলিয়া এলাকার শীর্ষ সন্ত্রাসী। বাবার মতো তার ছেলেরাও এলাকায় ছিনতাই করে বেড়ায়। কিরিচ বাবুলের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় প্রায় ২৭টির মতো মামলা রয়েছে ।

- Advertisement -
islamibank

নগর গোয়েন্দা পুলিশের এসআই মো. রেজাউল করিম চৌধুরী জয়নিউজকে বলেন, গ্রেপ্তারকৃত দুই আসামি নগরের বিভিন্ন অলিগলিতে যেখানে পুলিশের টহল গাড়ি প্রবেশ করে না। সেসব এলাকায় পথচারী ও রিকশা আরোহীদের ছুরির ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইল সেট এবং দামী জিনিসপত্র ছিনিয়ে নেয়। অভিনব কায়দায় নগরের এলাকায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে বাসায় ঢুকে টাকা-পয়সা, মোবাইল সেট এবং দামী জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।

জয়নিউজ/রিফাত/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ