ঝামেলায় সিংহ, কন্যার সুখ

মেষ: দিনটি ব্যয়বহুল থাকবে। কোনো দাতব্য কাজে অর্থ ব্যয় করতে পারেন। দূরদেশে যাত্রার যোগ প্রবল। প্রবাসীদের জীবনে ভালো কোনো ঘটনা ঘটতে পারে। বিদেশ থেকে ভালো সংবাদ পেয়ে যাবেন। জীবিকার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। ট্রাভেল এজেন্ট ও ট্রান্সপোর্ট এজেন্টদের আশানুরূপ অর্থ রোজগারের যোগ।

- Advertisement -

বৃষ: দিনটি বন্ধুদের সঙ্গে পুনর্মিলনের। ব্যবসায়ীরা কর্মচারীদের কোনো আর্থিক সুবিধা দেওয়ার পরিকল্পনা করতে পারেন। বাড়িতে বড় ভাই-বোনের আগমনের যোগ প্রবল। কিছু ধার দেওয়া টাকা আদায় হবে। বন্ধুরা মিলে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

- Advertisement -
google news follower

মিথুন: দিনটি কর্মস্থলে সম্মান ও মর্যাদা বৃদ্ধির। ক্ষমতা ও নেতৃত্ব লাভের স্বপ্ন পূরণ হতে পারে। রাজনৈতিক ও সাংগঠনিক কাজে প্রশংসার দাবিদার হয়ে উঠবেন। পদস্থ প্রভাবশালী কর্মকর্তার সুনজর লাভের যোগ। চাকরিজীবীরা অফিসের কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

কর্কট: দিনটি ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে কেটে যাবে। কোনো আধ্যাত্মিক সাধকের সঙ্গে দেখা করতে পারেন। ভাগ্যোন্নতির জন্য বিদেশ যাওয়ার পরিকল্পনায় অগ্রগতি হবে। প্রবাসীরা কোনো ভালো সুযোগ পেতে পারেন। বিদ্যার্থীদের অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ততা বৃদ্ধি পাবে। বৈদেশিক বৃত্তি লাভের যোগ প্রবল।

- Advertisement -
islamibank

সিংহ: দিনটি কিছুটা ঝামেলাপূর্ণ। রাস্তাঘাটে সতর্কতার সঙ্গে চলাফেরা করুন। সাংগঠনিক ও রাজনৈতিক কাজে শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার আশঙ্কা প্রবল। বাড়িতে পাওনাদারের আগমনের আশঙ্কা। কিছু টাকা ধার করতে হতে পারে। শেয়ার বিনিয়োগে লাভের আশা করতে পারেন। বহুদিনের লোকসান কাটিয়ে ওঠার সম্ভাবনা।

কন্যা: দিনটি শুভ সম্ভাবনাময়। দাম্পত্য সুখ-শান্তি বৃদ্ধি পাবে। কোনো আত্মীয়ের বাসায় বেড়াতে যেতে পারেন। নবদম্পতিদের ঈদের কেনাকাটা করতে যাওয়ার সম্ভাবনা প্রবল। অংশীদারি ব্যবসায় কোনো আলোচনা করতে পারেন। আয়ের ক্ষেত্রে অগ্রগতি আশা করা যায়।

তুলা: দিনটি শুভাশুভ মিশ্র। শরীরের প্রতি যত্ন নিতে হবে। সিজেনাল অসুখে ভোগার আশঙ্কা প্রবল। ব্যবসায়িক ক্ষেত্রে কিছু গোপন বিনিয়োগ করতে পারেন। পারিবারিক ও দাম্পত্য জীবনে কোনো অনৈতিক সম্পর্কে জড়িয়ে যাওয়ার আশঙ্কা। কাজের লোকের উপর নির্ভর করলে ঠকতে হবে।

বৃশ্চিক: দিনটি মিশ্র সম্ভাবনাময়। শিল্পী ও কলাকুশলীদের কাজের সুযোগ বাড়তে পারে। সন্তানের শরীর কিছুটা ভোগাবে। বিদ্যার্থীদের পড়াশোনায় আগ্রহ কমে আসবে। রোমান্টিক বিষয়ে একটু সতর্ক থাকুন। ভালোভাবে যাচাই করে তারপর প্রেমের পথে অগ্রসর হোন। মোহে পড়ে সম্পর্কে জড়ালে প্রতারিত হতে হবে।

ধনু: দিনটি বলবান থাকবে। পারিবারিক কাজে ব্যস্ত থাকতে পারেন। গৃহ-ভূমি-আবাসন সংক্রান্ত কাজে অগ্রগতি হবে। মায়ের শরীর খুবএকটা ভালো যাবে না। রাস্তাঘাটে যানবাহন নিয়ে কিছুটা বেকায়দায় পড়তে পারেন। আত্মীয়দের সাহায্য লাভের আশা রয়েছে।

মকর: দিনটি যোগাযোগে সাফল্যের। মিডিয়াকর্মী ও সাংবাদিকদের সময় ভালো যাবে। বিক্রয় প্রতিনিধিদের কাজের চাপ অব্যাহত থাকতে পারে। বাড়িতে ছোট ভাই- বোনের আগমনের যোগ। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। বস্ত্র ও স্বর্ণালঙ্কার লাভের যোগ।

কুম্ভ: দিনটি কিছুটা ঝামেলাপূর্ণ। আর্থিক অবস্থা কিছুটা দূর্বল হতে পারে। কোনো শ্যালক-শ্যালিকার সঙ্গে অকারণে মনোমালিন্য হওয়ার আশঙ্কা। সাংগঠনিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। ডেকোরেশন ব্যবসায় ভালো আয় হতে পারে। খাদ্য ও পানিয়ের ব্যবসায়ীরা কর্মচারীর অভাবে কিছুটা লোকসান গুণতে পারেন।

মীন: দিনটি ভালো যাবে। ব্যবসায়িকভাবে লাভবান হবেন। আপনার প্রভাব-প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর সঙ্গে নিকটাত্মীয়ের বাসায় বেড়াতে যেতে পারেন। খুচরা ও পাইকারি ব্যবসায় কিছু অর্থ আসতে পারে। সাংগঠনিকভাবে নতুন দায়িত্ব লাভের যোগ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ