টস জিতে ব্যাটিংয়ে ভারত

লন্ডনের কেনিংটন ওভালে চলতি বিশ্বকাপের ১৪তম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে ভারত। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বিরাট কোহলির দল। ৩০ মিনিটের মাথায় ৭ ওভারে ৩৫ রান সংগ্রহ করেছে ভারত।

- Advertisement -

অস্ট্রেলিয়ার দুটি ম্যাচ হয়েছে এবং দুটিতেই জয় পেয়েছে তারা। প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৭ উইকেটে আর দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৫ রানে হারায় অজিরা।

- Advertisement -
google news follower

ভারত খেলেছে একটিমাত্র ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচে ৬ উইকেটের সহজ জয় পায় বিরাট কোহলির দল।

ভারতীয় একাদশ
শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, কেদর যাদব, ভুবনেশ্বর কুমার, কুলদ্বীপ যাদব, ইয়ুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ।

- Advertisement -
islamibank

অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স কারে, নাথান কল্টার-নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ