সিজেকেএস আমিন এন্ড সন্স জেলা দাবা চ্যাম্পিয়নশিপ শুরু ১৩ জুন

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং আমিন এন্ড সন্স এর পৃষ্ঠপোষকতায় সিজেকেএস আমিন এন্ড সন্স জেলা দাবা চ্যাম্পিয়নশিপ বৃহস্পতিবার (১৩ জুন) থেকে শুরু হবে।

- Advertisement -

বৃহস্পতিবার দুপুর ৩টায় এম এ আজিজ স্টেডিয়াম কনভেনশন হলে এ চ্যাম্পিয়নশিপ শুরু হবে।

- Advertisement -
google news follower

আয়োজকরা জানান, ৬ দিনব্যাপী এ টুর্নামেন্টে ৭ রাউন্ড ৯০ মিনিট ৩০ সেকেন্ড নিয়মে সুইচলীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

খেলা ১৩-১৮ জুন পর্যন্ত প্রতিদিন দুপুর ৩টায় এবং শুধুমাত্র ১৪ জুন শুক্রবার সকাল ১০টা ও বিকাল ৪টায় দুই রাউন্ড খেলা অনুষ্ঠিত হবে।

- Advertisement -
islamibank

এ প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক চট্টগ্রামের দাবাড়ুদের ১২ জুন রাত ৮টার মধ্যে সিজেকেএস কার্যালয়ে উপস্থিত হয়ে জনপ্রতি ১০০ টাকা ফি প্রদানপূর্বক নাম রেজিস্ট্রেশন করতে হবে।

প্রতিযোগিতাটি বিশ্বদাবার নিয়ন্ত্রক সংস্থা ফিদে স্বীকৃত আন্তর্জাতিক রেটিং দাবা হিসেবে গণ্য হবে। প্রতিযোগিতার শীর্ষ ৬ জন খেলোয়াড় ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় বি-দাবা চ্যাম্পিয়নশিপে চট্টগ্রাম জেলার প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবে।

জয়নিউজ/রুবেল/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ