বান্দরবানের আলীকদমে দুই বছরের সাজাপ্রাপ্ত সুনিতা দে নামে এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সুনিতা চকরিয়ার ডুলহাজারা পলিবিল হিন্দুপাড়ার নিরধন ধরের স্ত্রী।
শুক্রবার (১৪ জুন) তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বান্দরবান অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বান্দরবান-১ এর আদালত তাকে মাদক পাচারের দায়ে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
আলীকদম থানা সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত আসামি সুনিতা দে আলীকদমের আমতলীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক পাচার করে আসছে। ২০১৬ সালে মাদক পাচারকালে বান্দরবান থানা পুলিশ তাকে আটক করে মামলা করে।
পরবর্তীতে আদালত তার জামিন মঞ্জুর করেন এবং বিচার কাজও পরিচালনা করেন। কিন্তু মামলার রায়ের শুনানির দিন সুনিতা পলাতক থাকায় তাকে জেল হাজতে প্রেরণ করা যায়নি বলে নিশ্চিত করেছেন আলীকদম থানার অফিসার ইনচার্জ রফিক উল্লাহ।




