জাদু দেখাতে গিয়ে জাদুকর নিখোঁজ!

ভারতে জাদু দেখাতে গিয়ে নিখোঁজ হয়েছেন এক জাদুকর! হাতে-পায়ে শিকল বেঁধে নদীতে লাফিয়ে জাদু দেখাতে গিয়ে তিনি নিখোঁজ হন। শঙ্কা করা হচ্ছে, ওই জাদুকর মারা গেছেন।

- Advertisement -

রোববার (১৭ জুন) বিখ্যাত জাদুশিল্পী হ্যারি হুডিনির অনুকরণে ভারতের হুগলী নদীতে জাদু দেখাতে গিয়েছিলেন চঞ্চল লাহিড়ী। হাতে-পায়ে শিকল বাঁধা থাকলেও তিনি তা থেকে মুক্ত হয়ে সাঁতার কেটে চলে আসার কথা। কিন্তু নদীতে নামার পরে তাঁকে আর উঠতে দেখা যায়নি।

- Advertisement -
google news follower

জাদুকরের শরীরে আটকানো শিকলে ছয়টি তালা দেওয়া ছিল। এ সময় দুটি নৌকা থেকে তাঁর ওপর নজর রাখা হচ্ছিল। নদীপাড়ে এবং হাওড়া ব্রিজের ওপর দাঁড়িয়ে ছিল অসংখ্য মানুষ।

খবর পাওয়ার পর পুলিশ এবং ডুবুরিদের একটি দল ওই এলাকায় তল্লাশি শুরু করে। কিন্তু রোববার বিকাল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

জয়নিউজ/হিমেল
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ