টসে জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

বিশ্বকাপে শেষ চার নিশ্চিত করার দৌড়ে আছে আরও প্রায় ৫টি দল। আজকের ভারত-ইংল্যান্ড ম্যাচেও নির্ধারণ হবে অনেক কিছু। এই যেমন ভারত জিতে গেলেই দ্বিতীয় দল হিসেবে তারা উঠে যাবে সেমিফাইনালে। তাতে অবশ্য টুর্নামেন্ট থেকে একেবারে ছিটকে না পড়লেও তাদের শেষ চারের স্বপ্ন খাবে বড় ধাক্কা।

- Advertisement -

এই ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। ব্যাটিং উইকেটে বড় লক্ষ্য গড়ে ভারতকে ভড়কে দিতেই ইংলিশদের এই সিদ্ধান্ত। এদিকে ইনজুরি কাটিয়ে ওঠায় স্বাগতিকদের একাদশে ফিরেছে ইনফর্ম ওপেনার জেসন রয়।

- Advertisement -
google news follower

একাদশে পরিবর্তন এনেছে ভারতও। পায়ের আঙ্গুলে ব্যাথার কারণে অলরাউন্ডার বিজয় শঙ্করের পরিবর্তে একাদশে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাভ পান্ত।

ভারতীয় একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), রিশাভ পান্ত, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, কুলদিপ যাদব, ইয়ুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ।

- Advertisement -
islamibank

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জনি বেয়ারেস্ট, জো রুট, ইয়ন মরগ্যান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওকস, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, জোফরা আর্চার, মার্ক উড।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ