দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাময়িক বরখাস্তকৃত ডিআইজি মিজানের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে মিজানকে আদালতে হাজির করে পুলিশ।
বিচারপতি ওবায়েদুল হাসান ও বিচারপতি কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। এসময় ডিআইজি মিজান পুলিশের ভাবমূর্তি নষ্ট করেছেন বলে মন্তব্য করেন আদালত।
এর আগে দুর্নীতির মামলায় সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের উপমহাপরিদর্শক মিজানুর রহমান মিজানকে হেফাজতে নেয় শাহবাগ থানা পুলিশ। সোমবার (১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মিজানকে শাহবাগ থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়।
জয়নিউজ/আরসি



