প্রেমিকার বিয়ে ঠেকাতে গিয়ে প্রাণ গেল প্রেমিকের!

প্রেমিকার বিয়ে ঠেকাতে গিয়ে প্রাণ দিতে হল হুগলির পাণ্ডুয়ার মহাদেবপুরের মিরাজ মুহাম্মদ নামে এক প্রেমিককে। প্রেমিকার বাড়ির লোকজনের পিটুনিতে মৃত্যু হল ওই মিরাজের।

- Advertisement -

ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার।

- Advertisement -
google news follower

জানা যায়, প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। ঠিক হয়েছিল দিনক্ষণও। বিয়ে রুখতে আপ্রাণ চেষ্টা করেছিলেন মিরাজ। প্রেমিকার বাড়ি গিয়ে বিয়ে না দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন মিরাজ। কিন্তু তার ফল হল মর্মান্তিক।

মিরাজের অনুরোধ শুনেই রাগে অগ্নিশর্মা হয়ে ওঠে প্রেমিকার পরিবারের লোকজন। তারা বেধড়ক মারধর করে মিরাজকে। মার খেয়ে অচেতন হয়ে পড়ে মিরাজ। পরে হাসপাতালে নিয়ে গেল তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার জেরে এলাকায় প্রবল উত্তেজনার সৃষ্টি হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

- Advertisement -
islamibank

মিরাজের প্রতিবেশীদের অভিযোগ, ছেলে-মেয়ে দুজন দু’জনকে ভালোবাসত। কিন্তু মেয়ের বাবা বিয়ে দিতে রাজি হননি। ছেলে মেয়ের বাড়িতে দু-একবার বিয়ের কথা বললেও মেয়ের বাড়ির লোকজন তার অন্যত্র বিয়ে ঠিক করে। সেসব শুনে ফের মেয়ের বাড়িতে যায় মিরাজ। তারপরই মেয়ের বাবা ও অন্যান্য লোকজন মিরাজকে ধরে মারধর করে।

জয়নিউজ/বিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ