নৃত্যরূপ একাডেমির গুণীজন সম্মাননা

নৃত্যরূপ একাডেমির প্রথম বর্ষপূতি উপলক্ষে গুণীজন সম্মাননা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

- Advertisement -

রোববার (২১ জুলাই) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

- Advertisement -
google news follower

খাজা আজমেরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শোভা রানী বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার মো. সাহাবুদ্দিন।

এতে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন রূপম কিশোর বড়ুয়া।

- Advertisement -
islamibank

অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির প্রাক্তন প্রশিক্ষক শ্বাশত ললিতকলা একাডেমির শৈবাল সেন এবং ওড়িষী এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের পরিচালক প্রমা অবন্তীকে সম্মাননা প্রদান করা হয়।

পরে নৃত্যরূপ একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জয়নিউজ/হিমেল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ