বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিসাইল লঞ্চার!

আস্ত একটা মিসাইল লঞ্চার ব্যাগে নিয়ে বিমানবন্দরে। ওই যাত্রীর লাগেজ স্ক্যান করার সময় ব্যাগে ধরা পড়ে এ মিসাইল লঞ্চারটি।

- Advertisement -

সম্প্রতি ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের বাল্টিমোর আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরের ট্রান্সপোর্ট সিকিউরিটি অ্যাডমিনস্ট্রেশনের প্রধান লিসা ফার্বস্টেইন জানান, সোমবার (২৯ জুলাই) সকালে এক যাত্রীর ব্যাগ থেকে এই মিসাইল লঞ্চারটি উদ্ধার করা হয়েছে।

- Advertisement -
google news follower

জানা গেছে, ওই যাত্রী সেনাবাহিনীর সদস্য, টেক্সাসের জ্যাকসনভিলে অঞ্চলের বাসিন্দা। তিনি কুয়েতে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার সময় স্মৃতি হিসেবে এই মিসাইল লঞ্চারটি সঙ্গে নিয়ে এসেছেন। মিসাইল লঞ্চারটি অকেজো। তাই নির্ভয়ে সঙ্গেই রাখেন।

যে মিসাইল লঞ্চারটি পাওয়া গিয়েছে সেটি গ্রিফিন। এই ধরনের মিসাইল যে কোনো জায়গা থেকেই ছোঁড়া যায়। ট্রান্সপোর্ট সিকিউরিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমরাস্ত্র নিয়ে যাত্রীবাহী বিমানে ওঠার অনুমতি দেয়া হয় না। তাই ওই মিসাইল লঞ্চারটি বাজেয়াপ্ত করে স্টেট ফায়ার মার্শালের দপ্তরে জমা দেয়া হয়েছে।

- Advertisement -
islamibank

তবে অস্ত্রটি বাজেয়াপ্ত করার পর ওই ব্যক্তিকে বিমানে ওঠার অনুমতি দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ