গ্রিনল্যান্ড কিনতে আগ্রহী ট্রাম্প

ডেনমার্কের স্বায়ত্তশাসিত বরফাচ্ছাদিত অঞ্চল গ্রিনল্যান্ড। এ দ্বীপ উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত। এই অঞ্চলটি এবার কেনার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

- Advertisement -

ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, গ্রিনল্যান্ডের প্রাকৃতিক সম্পদ এবং ভূ-রাজনৈতিক গুরুত্বের কথা শুনে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের কর্মীদের সঙ্গে বহুবার বিশাল এই আর্কটিক অঞ্চল ক্রয়ের পরামর্শ দিয়েছেন।

- Advertisement -
google news follower

অবশ্য গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনার বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের মাথায় প্রথম আসেনি। এর আগে, ৩৩তম মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের মাথায় সর্বপ্রথম গ্রিনল্যান্ড কেনার চিন্তার উদয় হয়। ১৯৪৬ সালে তিনি একশ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দেন। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দেয় ডেনমার্ক।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ