চিকিৎসাবিজ্ঞানে বাংলাদেশ এগিয়ে গেছে: মেয়র নাছির

বর্তমানে চিকিৎসাবিজ্ঞানে বাংলাদেশ অনেকদূর এগিয়ে গেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -

শনিবার (৭ সেপ্টেম্বর) হোটেল রেডিসন ব্লু বে ভিউতে দুই দিনব্যাপী আয়োজিত মালয়েশিয়ান এডুকেশন এক্সপো-২০১৯ মেলার উদ্বোধনকালে মেয়র এ কথা বলেন।

- Advertisement -
google news follower

মেয়র নাছির বলেন, বর্তমান প্রেক্ষাপটে মালয়েশিয়া শিক্ষা ব্যবস্থা আমাদের চেয়ে এগিয়ে রয়েছে। তবে চিকিৎসাবিজ্ঞানে বাংলাদেশ অনেকদূর এগিয়ে গেছে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ, ইউএসটিসি, বিজিসি ট্রাস্টসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীরা লেখাপড়া করছে।

শিক্ষা প্রসঙ্গে মেয়র বলেন, আমাদের শিক্ষার হার উর্ধ্বমুখী। এটা খুবই সন্তোষজনক।

- Advertisement -
islamibank

তিনি আরো বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে এটিকে শতভাগে উন্নীত করা। সরকারের শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যার ফলে গত ১০ বছরে বাংলাদেশে সঠিক স্বাক্ষরতার হার ২৬ দশমিক ২৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭২ দশমিক ৯০ শতাংশে উন্নীত হয়েছে। সরকারের এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে অচিরেই বাংলাদেশে শিক্ষার হার শতভাগে উন্নীত হবে।

সিটি মেয়র বলেন, শিক্ষার জন্য আগ্রহী মালয়েশিয়ানগামী শিক্ষার্থীরা এই মেলার মাধ্যমে সব ধরণের তথ্য পাবেন। বাংলাদেশে অনেক শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী হলেও সঠিক তথ্য-উপাত্ত ও দিক-নির্দেশনা না পাওয়ার কারণে দীর্ঘদিনের লালিত স্বপ্নপূরণে ব্যর্থ হচ্ছে।

‘ইএমজিএস-এর উদ্যোগে চট্টগ্রামে আয়োজিত এ মেলার মাধ্যমে শিক্ষার্থীরা মালয়েশিয়ান শিক্ষা ব্যবস্থা সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করতে পারবে। সাধ ও সামর্থ্য থাকা আমাদের শিক্ষার্থীদের জন্য এই মেলা কার্যকর এবং সহায়ক ভূমিকা পালন করবে।’

উল্লেখ্য, মেলা যৌথভাবে আয়োজন করেছে উইনিং ম্যাগনেটিউড মালয়েশিয়া এবং মেন্টর্স চট্টগ্রাম শাখা। শিক্ষার এই মেলায় মালয়েশিয়ার শীর্ষ স্থানীয় ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া (ইউটিএম), কাটিন ইউনিভার্সিটি, টেইলর ইউনিভার্সিটিসহ ১১টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিনিধি স্টল খোলা হয়েছে। এই স্টলগুলোতে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি-যোগাযোগ ও আবাসনসহ নানা তথ্য সংগ্রহ করার সুযোগ রয়েছে।

জয়নিউজ/রিফাত/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ