বিদ্যুতের তারে প্রাণ গেল গৃহবধূ রূপনার

বোয়ালখালীতে বিদ্যুতের তারে জড়িয়ে রূপনা দাশ (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ছাগল চড়ানোর জন্য ঘর থেকে বেরিয়েছিলেন। বিদ্যুতায়িত হয়ে একইসঙ্গে মারা গেছে গৃহপালিত ছাগলটিও।

- Advertisement -

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পূর্ব শাকপুরার যোগেশ দাশের পুরাতন বাড়িতে এ ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহত রূপনা একই এলাকার কানু দাশের স্ত্রী। তার অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছেলে ও তৃতীয় শ্রেণি পড়ুয়া এক মেয়ে রয়েছে।

স্থানীয়রা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন।

- Advertisement -
islamibank

নিহতের স্বামী কানু দাশ জয়নিউজকে বলেন, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে প্রতিদিনের মতো গৃহপালিত ছাগল চড়াতে ঘর থেকে বের হয় রূপনা। যাওয়ার সময় ঘরের পাশের জমিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে যায় রূপনা ও ছাগলটি।

বিদ্যুতের তার জমিতে ঝুলে পড়ার বিষয়টি বিদ্যুৎ অফিস জানলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি। একইসঙ্গে তিনি ন্যায়বিচার দাবি করেন।

স্থানীয় বাসিন্দা অমিত দাশ ও শারদ দাশসহ এলাকাবাসী জানান, ঘটনার আগের দিন বৃহস্পতিবার যোগেশ দাশের পুরাতন বাড়ির পাশে থাকা খুঁটি থেকে একটি বৈদ্যুতিক তার জমিতে ঝুলে পড়ে। বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রে জানানো হলে বিকেল ৩টার দিকে দুইজন ব্যক্তি এসে দেখে যান এবং পরদিন তারটি ঠিক করার জন্য স্থানীয়দের থেকে টাকা তোলার জন্য বলে যান। ওই সময় তারা বিষয়টি গুরুত্ব দিয়ে তারটি সরিয়ে নিলে এ ঘটনা ঘটতো না বলে জানান তারা।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের লিডার রূপক কান্তি সরকার জয়নিউজকে বলেন, শুক্রবার সকাল ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছায়। তবে বিদ্যুৎ কর্তৃপক্ষের লোকজন না আসায় লাশ উদ্ধার করতে বিলম্ব হয়। দুপুর একটায় লাশ উদ্ধার করে থানা পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

তবে এ ব্যাপারে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বোয়ালখালী জোনাল অফিসের এজিএম নিজাম উদ্দিন সামস জয়নিউজকে বলেন, অবহেলা ছিল কি-না তা তদন্ত করে দেখা হচ্ছে। কারো অবহেলায় একটি প্রাণ চলে যাবে তা মেনে নেওয়া যায় না।

থানার উপ-পরিদর্শক মো. কামাল হোসেন বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জয়নিউজ/শাহীনুর/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ