সীতাকুণ্ডে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

সীতাকুণ্ড থানার সলিমপুর ইউনিয়নে অভিযান চালিয়েছে র‌্যাব। এসময় তিনটি ওয়ানশুটারগান ও পাঁচ রাউন্ড গুলিসহ সাহেদুল্লাহ সাহেদ (৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। রোববার (২২ সেপ্টেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

- Advertisement -

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সলিমপুর ৬নং ওয়ার্ডের পশ্চিম পাশে রেললাইনে অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আসামি সাহেদুল্লাহকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, রেললাইনের পাশে ঝোপের মধ্যে লুকানো অবস্থায় দুইটি ওয়ানশুটারগান, পাঁচ রাউন্ড গুলি এবং তার দেহতল্লাশি করে একটি ওয়ানশুটারগান উদ্ধার করা হয়। সাহেদুল্লাহকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

জয়নিউজ/পার্থ/এমজেএইচ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ