বাকলিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

নগরের বাকলিয়ার বগার বিল এলাকায় অভিযান চালিয়ে আট হাজার ইয়াবাসহ সৈয়দুর রহমান প্রকাশ বাবুল (৪৫) ও স্বপ্না বেগম (৪০) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

- Advertisement -

গ্রেপ্তারকৃত বাবুল কক্সবাজার টেকপাড়া নুরুল আফসার চেয়ারম্যানের বাড়ির মৃত মোহাম্মদ আলীর ছেলে ও স্বপ্না সন্দ্বীপের শেখ সুকানীর বাড়ির মৃত মো. ফোরকানের স্ত্রী।

- Advertisement -
google news follower

স্বপ্না বর্তমানে হালিশহর ভোলা ফকিরের নতুন বাড়ি, কুড়িপুকুরের পশ্চিমপাড়ে বসবাস করছেন।

নগর গোয়েন্দা (উত্তর) কমিশনার মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়ার বগার বিল এলাকায় অভিযান চালিয়ে আট হাজার ইয়াবাসহ সৈয়দুর রহমান প্রকাশ বাবুল ও স্বপ্না বেগমকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -
islamibank

তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ