লোহাগাড়ায় যুবকের লাশ উদ্ধার

লোহাগাড়ার কলাউজান কিন্ডারগার্ডেন ইনস্টিটিউটের বারান্দা থেকে আবু সুফিয়ান (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে  সুফিয়ানের লাশটি উদ্ধার করা হয়।

- Advertisement -
google news follower

আবু সুফিয়ান কলাউজান   ইউনিয়নের সাম মহাজন বাড়ির নুরুল ইসলামের ছেলে। তিনি ২ মেয়ে ও ১ ছেলে সন্তানের জনক।

জানা যায়, শিক্ষার্থীরা সকালে স্কুলের বারন্দায় লাশ  দেখে চিৎকার দিয়ে উঠ। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। স্থানীয়রা এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছেন।

- Advertisement -
islamibank

নিহতের ছোট ভাই আবু তালেব জানান, তার ভাই শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত বাড়িতে ছিল। রাতে বাড়িতে না যাওয়ায় রাতে অনেক খোঁজাখুজি করা হয়। পরে স্কুলের বারান্দা থেকে ভাইয়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।

জয়নিউজ/পুষ্পেন/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ