মকর-মীনের অর্থভাগ্য ভালো

মেষ: দিনটি ভালো যাবে। কর্মস্থলে কোনো গুরু দায়িত্ব পেতে পারেন। প্রভাবশালী কর্মকর্তার সাহায্য পাবেন। ব্যবসায়িক কাজে প্রভাবশালী ব্যক্তির সহায়তা পেতে পারেন। বেকারদের চাকরি সংক্রান্ত পরীক্ষায় আশানুরুপ অগ্রগতি হবে। সামাজিক কাজে সম্মানিত হওয়ার যোগ প্রবল।

- Advertisement -

বৃষ: দিনটি শুভ সম্ভাবনাময়। উচ্চ শিক্ষার্থে বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো পরীক্ষায় সফল হতে পারেন। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। ট্রাভেল এজেন্ট ও ম্যানপাওয়ার ব্যবসায়ীরা ভালো রোজগার করতে পারেন।

- Advertisement -
google news follower

মিথুন: দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়ীরা একটু সাবধানে বিনিয়োগ করবেন। শেয়ার ব্যবসায়ীদের ভালো আয় হতে পারে। ব্যাংক কর্মকর্তাদের দিনটি ভালো যাবে। বীমা বিক্রয় প্রতিনিধিদের নতুন ক্লায়েন্ট পাওয়ার যোগ প্রবল। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। পুলিশ কর্মকর্তাদের কাজের ঝুঁকি বাড়বে।

কর্কট: ব্যবসা-বাণিজ্যে ভালো আয়ের যোগ রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতে পারেন। অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল। সাংসারিক কাজে জীবনসঙ্গীর সাহায্য পেতে পারেন। অংশীদারদের সঙ্গে কোনো নতুন বিনিয়োগ নিয়ে আলাপ-আলোচনা করতে পারেন।

- Advertisement -
islamibank

সিংহ: কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। কাজের লোকদের উপর বেশি নির্ভর করা ঠিক হবে না। অসুস্থদের আরোগ্য লাভের যোগ। অনৈতিক সম্পর্কের কারণে অপদস্থ হতে হবে। সরকারি চাকুরেদের অনৈতিক কাজ-কর্ম থেকে সতর্ক হতে হবে।

কন্যা: দিনটি ভালো যাবে। রোমান্টিক বিষয়ে সাফল্য পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। সৃজনশীল কাজে বন্ধুর সাহায্য পাওয়া যাবে। শিল্পীদের নতুন কাজের সুযোগ আসতে পারে। সন্তানের শরীর ভালো যাবে না। অভিনয় ও কণ্ঠশিল্পীদের ভালো আয়ের সুযোগ আসবে।

তুলা: দিনটি ভালো যাবে। সাংসারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে কোনো আলাপ-আলোচনা হতে পারে। আসবাবপত্র ক্রয়ের সম্ভাবনা রয়েছে। বাড়িতে কিছু আত্মীয়স্বজন আসতে পারে। যানবাহন নিয়ে কোনো ঝামেলা হতে পারে। সাংসারিক ক্ষেত্রে কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন।

বৃশ্চিক: দিনটি যোগাযোগের জন্য উত্তম। ছোট ভাই-বোনের জন্য ব্যয়যোগ প্রবল। বিদেশ থেকে কোনো ভালো অর্ডার আসতে পারে। সাংবাদিক ও সাহিত্যিকদের আয় বাড়বে।

ধনু: দিনটি মিশ্র সম্ভাবনাময়। হোটেল, মোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায় ভালো আয়ের যোগ। সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি হবে। বকেয়া কিছু বিল আদায় হতে পারে। বাসায় অতিথি আগমনের যোগ প্রবল। ব্যবসায়ীদের নতুন কাজের সুযোগ আসবে। খাদ্য ও পানীয়ের ব্যবসায় ভালো আয়ের সুযোগ আসবে।

মকর: দিনটি ভালো যাবে। আর্থিক দিক বলবান হয়ে উঠবে। আপনার গৃহীত সিদ্ধান্তের কারণে ব্যবসায় কিছু ভালো লাভ হবে। জীবনসঙ্গীর সাহায্য পেতে পারেন। আপনার প্রভাব-প্রতিপত্তি ও ক্ষমতা বাড়বে। রাজনৈতিক ও সাংগঠনিক কাজে সম্মানিত হতে পারেন।

কুম্ভ: দিনটি ব্যয়বহুল। দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। ব্যবসায়িক কাজে কোনো বন্ধুর সঙ্গে বিদেশ যেতে পারেন। প্রবাসীরা দেশে টাকা পাঠাবেন। বৈদেশিক আয় হতে পারে। বিদেশ সংক্রান্ত কাজে কিছু ভালো আয়ের সুযোগ রয়েছে। ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা ভালো আয়ের সুযোগ পেয়ে যাবেন।

মীন: দিনটি ভালো যাবে। আর্থিক দিক থেকে দিনটি খুবই বলবান থাকবে। ব্যবসায়ীদের বকেয়া বিল আদায় হতে পারে। ব্যবসা-বাণিজ্যে আশানুরুপ লাভ হবে। বড় ভাই-বোনের কাছ থেকে কিছু অর্থসাহায্য পেতে পারেন। বন্ধুদের সাহায্যে আপনার কোনো কর্মসংস্থান হতে পারে।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ