‘দক্ষতা বাড়ালে চাকরির অভাব হবে না’

পরিবর্তিত বিশ্বে টিকে থাকার জন্য তরুণদের দক্ষতা বৃদ্ধির কোন বিকল্প নেই উল্লেখ করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেন, দক্ষতা বৃদ্ধি করতে পারলে চাকরি নিয়ে চিন্তা করতে হবে না। উচ্চ শিক্ষার মানোন্নয়নে সরকার ২০০ মিলিয়ন ডলারের আরও একটি প্রকল্প অনুমোদন দিয়েছে। এটি বাস্তবায়নের কাজ শীঘ্রই শুরু হবে।

- Advertisement -

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে  “টেকনিকস ফর দ্য প্রিপারেশন অব প্লাস্টিনেটেড অর্গানস ফর দ্য এনাটমি মিউজিয়াম”শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

- Advertisement -
google news follower

ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত উচ্চ শিক্ষা মানোন্নয়ন প্রকল্পের মাধ্যমে ২৪০ মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে। আগামী ডিসেম্বরে উক্ত প্রকল্পের মেয়াদ শেষ হবে। আমি মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের সময় এই প্রকল্পের সফলতার হার ছিল ৪২ শতাংশ। বর্তমানে এই হার ৯২ শতাংশ।’

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। বিশেষ অতিথির বক্তব্য দেন সিভাসু’র প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. নীতীশ চন্দ্র দেবনাথ, প্রফেসর ড. আবুল কাসেম, প্রফেসর মো: আবদুল হালিম। প্রফেসর ড. লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন।

- Advertisement -
islamibank

উক্ত কর্মশালায় ৪টি টেকনিক্যাল সেশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

সিভাসু উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ বলেন, এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সরকার যে বরাদ্দ দিচ্ছে তা যথাযথভাবে ব্যয় করা হচ্ছে এবং এর সুফল শিক্ষক-শিক্ষার্থীরা পাচ্ছে।

জয়নিউজ/পিপিএন/জেডএইচ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ