খালোদার চিকিৎসায় সরকার আন্তরিক: তথ্যমন্ত্রী

সরকার খালেদা জিয়ার চিকিৎসায় আন্তরিক উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যেহেতু তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তাই সরকার তার সুচিকিৎসার জন্য অত্যন্ত আন্তরিক।

- Advertisement -

তিনি বলেন, খালেদা জিয়া যাতে ভালো চিকিৎসা পায়, সেজন্য তাকে বঙ্গবন্ধু হাসপাতালে রাখা হয়েছে। দেশে আরো অনেক হাসপাতাল ছিল, সেখানে না রেখে তাকে দেশের সেরা হাসপাতালে রাখা হয়েছে।

- Advertisement -
google news follower

শনিবার (২৬ অক্টোবর) নগরের দেওয়ানজি পুকুর পাড়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার সঙ্গে শুক্রবার তার বোনসহ আত্মীয়-স্বজনরা দেখা করেছেন। তারা অভিযোগ করেছেন, গত দুই সপ্তাহ ধরে খালেদাকে কোনো চিকিৎসক দেখতে যাননি। কিন্তু এটি মিথ্যা। আমি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।

- Advertisement -
islamibank

‘তারা জানিয়েছেন, বেগম জিয়াকে ডিউটি ডাক্তাররা নিয়মিত চেকআপের মধ্যে রেখেছেন। সিনিয়র ডাক্তাররাও তাকে এক-দুই দিন পরপর দেখতে যান। স্বাস্থ্য পরীক্ষা করান। তার শরীরের অবস্থা বেশ কিছুদিন ধরে স্ট্যাবল।’

মন্ত্রী বলেন, আমাদের দলের সাধারণ সম্পাদক যখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন, তখন তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে ছিলেন। তাকে দেখতে যখন সিঙ্গাপুর ও ভারত থেকে ডাক্তাররা এসেছিল, তখন সেখানেই এসেছিল।

‘তখন তারা বলেছেন, তাকে সিঙ্গাপুর ও ভারতে নিয়ে গিয়ে যে চিকিৎসা দেওয়া হতো এখানেও ঠিক তাই দেওয়া হচ্ছে।’

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার কথা এসেছে। কিন্তু তাকে বিদেশে নিয়ে যেতে হলে তো প্রথমে তার জামিন নিতে হবে। এরপর আদালতের অনুমতি লাগবে।

স্বজনরা তাকে বিদেশে চিকিৎসা করাতে নিয়ে যেতে পারবেন কি না, তিনি জামিন পাবেন কি-পাবেন না, এসব আদালতের বিষয়। আদালত যদি তাকে জামিন দেয়, বিদেশ যাওয়ার অনুমতি দেয়, তবেই তার বিদেশ যাওয়ার প্রসঙ্গটি আসবে। সরকার এখানে কোনো হস্তক্ষেপ করবে না– যোগ করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়া আদালতের রায়ে সাজাপ্রাপ্ত একজন আসামি। কোনো দুর্নীতিবাজকে সরকার সহায়তা করতে পারে না। তাই খালেদা জিয়ার মুক্তি নিয়ে সরকারের কিছু করার নেই। আদালতের মাধ্যমেই তাকে মুক্তি পেতে হবে।

জয়নিউজ/রিফাত/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ