তিন্নির পরিবারকে মেয়র নাছিরের আশ্বাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরীক্ষা দিতে এসে বাবা মৃণাল দাশকে (৫২) হারিয়েছেন তিন্নি। অটোরিকশা চালিয়ে পরিবার চালাতেন মৃণাল। তাঁর মৃত্যুতে হুমকির মুখে পড়েছে তিন্নির পড়ালেখা।

- Advertisement -

তবে চসিক মেয়র তিন্নি দাশের মায়ের সঙ্গে কথা বলে তিন্নির পড়ালেখার সমস্ত ব্যয়ভার বহন করার আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে তিন্নির একমাত্র ভাই সানি দাশের যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করারও উদ্যোগ নিয়েছেন তিনি। সানি নগরীর আগ্রাবাদ কমার্স কলেজ থেকে মাস্টার্স পাস করেছেন।

- Advertisement -
google news follower

মেয়র নাছির শুক্রবার (১ নভেম্বর) বিকেলে তিন্নি দাশের মায়ের সঙ্গে কথা বলেন। শোকাহত পরিবারের খোঁজ খবর নেন তিনি।

তিন্নির ভাই সানি দাশ জয়নিউজকে বলেন, মেয়র আমার মায়ের সঙ্গে কথা বলেছেন। তিনি যোগ্যতা অনুযায়ী আমার চাকরি ও তিন্নির পড়ালেখার সমস্ত ব্যয় বহন করার আশ্বাস দিয়েছেন।

- Advertisement -
islamibank

উল্লেখ্য, ৩০ অক্টোবর চবির সি ইউনিটের পরীক্ষা দিয়ে ফেরার পথে শাটল ট্রেনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মৃণাল দাশ।

জয়নিউজ/নবাব/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ