চবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক সিরাজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক সিরাজ উদ দৌলাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক।

- Advertisement -

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে তাঁকে এক বছরের জন্য এই নিয়োগ দেওয়া হয়। বিষয়টি জয়নিউজকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমদ।

- Advertisement -
google news follower

তিনি বলেন, লোকপ্রশাসন বিভাগের  অধ্যাপক সিরাজ উদ দৌলাহকে ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ছাত্র উপদেষ্টা অধ্যাপক ইমাম আলীর মেয়াদ শেষ হওয়ায় নতুন নিয়োগ পেলেন অধ্যাপক সিরাজ উদ দৌলাহ।  তিনি এর আগে ১১ মার্চ ২০১২ থেকে ১৮ জুন ২০১৫ পর্যন্ত চবির প্রক্টরের দায়িত্ব পালন করেন।

জয়নিউজ/নবাব/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ