জনপ্রিয়তায় সালমান খানের চেয়ে এগিয়ে প্রিয়াঙ্কা!

বলিউড সুপারস্টার সালমান খান অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তার জনপ্রিয়তার কথাও সবার জানা। সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব সাল্লু ভাই। কিন্তু অবাক হওয়ার মতো বিষয় হলো এই সময় নাকি সালমানের চেয়েও দ্বিগুণ জনপ্রিয় চিত্রনায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের রথী-মহারথী সবাইকে ছাড়িয়ে এখন নাম্বার ওয়ানে অবস্থান করছেন প্রিয়াঙ্কা।

- Advertisement -

মার্কিন যুক্তরাষ্ট্রের এক একটি সংস্থার জরিপ বলছে, সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কাই সবচেয়ে সার্চড অভিনেত্রী। ২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত ২০ লক্ষ ৭৪ হাজার বার প্রিয়াঙ্কা চোপড়ার নাম সার্চ করা হয়েছে। অন্যদিকে সালমানকে ১০ লক্ষ ৮৩ হাজার বার সার্চ করা হয়েছে।

- Advertisement -
google news follower

দেখা যাচ্ছে, সালমানের চেয়ে দ্বিগুণ খোঁজা হয়েছেন প্রিয়াঙ্কাকে। গত বছরের ১ ডিসেম্বর মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। ধারণা করা হয় বিয়ের পরে সাধারণত নায়িকাদের প্রতি ভক্তদের আগ্রহ কমে যায়। প্রিয়াঙ্কার ক্ষেত্রে ঘটেছে তার উল্টো। কয়দিন পরেই স্বামীকে নিয়ে প্রথম বিবাহবার্ষিকী পালন করবেন নায়িকা।

প্রিয়াঙ্কা ভারতে নেটফ্লিক্সের ছবি ‘দ্য হোয়াইট টাইগার’ নিয়ে ব্যস্ত। এখানে তার সঙ্গে থাকছে রাজকুমার রাও। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কার ‘স্কাই ইজ পিঙ্ক’। এই ছবিতে অভিনয় করেও বিশেষ প্রশংসা পেয়েছেন প্রিয়াঙ্কা।

- Advertisement -
islamibank

এদিকে চলতি বছরের বড়দিনে তিনি ভক্তদের সামনে আসবেন ‘চুলবুল পান্ডে’ হয়ে ‘দাবাং ৩’ ছবিতে। এটি মুক্তি পাবে ২০ ডিসেম্বর। এছাড়া পরিচালক প্রভুদেবার বহু প্রতীক্ষিত ছবি ‘রাধে’মুক্তি পাবে ২০২০ সালের ঈদে।

জয়নিউজ/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ