আসছে ‘সোনার তরী’

বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের নতুন ড্রিমলাইনার ‘সোনার তরী’ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার বিকালে পৌঁছার কথা রয়েছে।

- Advertisement -

শুক্রবার (২০ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় সিয়াটলের বোয়িং এভারেট ডেলিভারি সেন্টার থেকে সোনার তরী ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়।

- Advertisement -
google news follower

যাত্রা শুরুর আগে এক অনুষ্ঠানের মাধ্যমে বোয়িং ৭৮৭-৯ সিরিজের ড্রিম লাইনার ‘সোনার তরী’ উড়োজাহাজটিকে বোয়িং কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) এনামুল বারি, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবিরুল ইয়াজদানী খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. মোশারফ হোসেন বাংলাদেশের পক্ষে ‘সোনার তরী’-কে গ্রহণ করেন।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ