কল্কির সন্তানের বাবা কে?

আগেই গর্ভে সাড়ে আট মাসের সন্তান নিয়ে বিকিনি পরে ফটোশুট করেছিলেন বলিউড অভিনেত্রী কল্কি কোয়েচলিন। আর এতে বেশ সমালোচনা মুখেও পড়েছিলেন তিনি। দীর্ঘ অপেক্ষার পর মা হয়েছেন কল্কি। এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

- Advertisement -

জানা গেছে, সিজারিয়ান নয়, স্বাভাবিক প্রসবের মাধ্যমেই মা হয়েছেন কল্কি। বিয়ে না করেই ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’খ্যাত এই অভিনেত্রী তার প্রথম সন্তানের জন্ম দিলেন।

- Advertisement -
google news follower

আর এই কারণেই বার বার এসেছেন খবরের শিরোনামে। তবে সেসবে কান দেননি এই নায়িকা।

কল্কি জানিয়েছেন, তার সন্তানের বাবা বয়ফ্রেন্ড গাই হার্শবার্গ। প্রায় দুই বছর ধরে গাই হার্শবার্গের সঙ্গে প্রেমের সম্পর্ক চলছে তার।

- Advertisement -
islamibank

২০১১ সালে অনুরাগ কশ্যপের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন কল্কি, তবে বিয়ের দুবছরের মধ্যেই তাদের বিচ্ছেদ হয়ে যায়। বিবাহবিচ্ছেদের পর গাই হার্সবার্গের সঙ্গেই থাকেন কল্কি। গাই হলেন একজন ইজরায়েল পিয়ানো বাদক।

জয়নিউজ/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ