ইরাকে মার্কিন সেনাঘাঁটিতে ফের রকেট হামলা

ইরাকের কিরকুক প্রদেশের একটি মার্কিন সেনাঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

- Advertisement -
google news follower

ইরাকি ও মার্কিন নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

এর আগে ২০১৯ সালের ২৭ ডিসেম্বর ওই ঘাঁটিতে অন্তত ৩০টি রকেট হামলা হয়েছিল। এতে এক মার্কিন ঠিকাদার নিহত হন। এ ঘটনার জন্য ইরান-ঘনিষ্ঠ ইরাকি সামরিক গোষ্ঠী কাতায়িব হিজবুল্লাহকে দায়ী করে যুক্তরাষ্ট্র। পরে তাদের পাল্টা হামলায় প্রাণ হারান অন্তত ২৫ হিজবুল্লাহ সেনা।

- Advertisement -
islamibank

এছাড়া ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানি ও কাতাইব হিজবুল্লাহর সহপ্রতিষ্ঠাতা আবু মাহদি আল মুহান্দিসকে হত্যা করে যুক্তরাষ্ট্র।
এ হত্যার প্রতিশোধ হিসেবে মার্কিন সেনা অবস্থান থাকা ইরাকের দুটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সোলাইমানির মৃত্যুতে ইরানে ৪০ দিনের শোক পালন শেষে বৃহস্পতিবার কে-১ ঘাঁটিতে ফের রকেট হামলার ঘটনা ঘটলো।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ