এক মাস আগে শামীমের জামিন, জানে না রাষ্ট্রপক্ষ

ক্যাসিনোবিরোধী অভিযানের সময় গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা (বহিষ্কৃত) জি কে শামীম এক মাস আগেই জামিন পেয়েছেন। অথচ এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী কিছুই জানেন না বলে দাবি করেছেন।

- Advertisement -

জামিনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জি কে শামীমের আইনজীবী শওকত হোসেন। তিনি বলেন, গত মাসের ৪ ও ৬ ফেব্রুয়ারি দুই মামলায় জি কে শামীমের জামিন হয়। অস্ত্র মামলায় ছয় মাস ও মাদক মামলায় তাঁকে এক বছরের জামিন দেন হাইকোর্ট।

- Advertisement -
google news follower

দুই মামলায় জামিন হলেও মানি লন্ডারিংসহ আরো দুটি মামলা থাকায় শামীমকে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এবং বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি বিশ্বদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ পৃথক মামলায় জি কে শামীমের জামিন মঞ্জুর করেন।

- Advertisement -
islamibank

জামিনের বিষয়ে জানতে চাইলে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চের সংশ্লিষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান বলেন, জি কে শামীমের কোনো জামিন আমাদের কোর্ট থেকে হয়েছে কি-না জানা নেই।

তিনি আরো বলেন, আমি সারাক্ষণ কোর্টেই থাকি। কোনো মামলায় জি কে শামীমের জামিন হয়েছে বলে আমার জানা নেই।

এর আগে গত বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার হন শামীম। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র, অর্থপাচার ও জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ