২৩ শিক্ষার্থীকে সহায়তা করায় মোদীকে বঙ্গবন্ধুকন্যার ধন্যবাদ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিনের উহান থেকে ২৩ জন বাংলাদেশি শিক্ষার্থীকে ফিরিয়ে আনতে সহায়তা করায় বঙ্গবন্ধুকন্যা তাঁকে ধন্যবাদ জানান।

- Advertisement -

একইসঙ্গে করোনাভাইরাস মোকাবেলায় সার্কভুক্ত দেশগুলোকে নিয়ে মোদীর উদ্যোগেরও প্রশংসা করেন হাসিনা।

- Advertisement -
google news follower

ফ্লাইট সংক্রান্ত জটিলতার কারণে সরাসরি বাংলাদেশে আনা সম্ভব ছিল না ওই ২৩ শিক্ষার্থীকে। এ অবস্থায় ভারতের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ। পরে বেজিংয়ের ভারতীয় দূতাবাসের সহায়তায় ভারতীয় শিক্ষার্থীদের সঙ্গে তারা ভারতে ফিরেন। দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকার পর ২৩ শিক্ষার্থী দেশে ফিরেন।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ